‘খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ ভুলু বলেছেন, ১৮ দলীয় জোটের নেতা খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ ওই কথা বলেন।বরকত উল্লাহ অভিযোগ করে বলেন, মহাজোট সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। হল-মার্ক, শেয়ারবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে। ভাড়াভিত্তিক কেন্দ্রের নামে বিদ্যুতের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার নামে আবার একদলীয় শাসন কায়েমের পাঁয়তারা করছে। এটি তাদের এককভাবে নির্বাচন করার ষড়যন্ত্র।স্থানীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সহসভাপতি কাজী নাসিমুল হক প্রমুখ।