'খালেদা জিয়ার কান্না মানায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রতিক কালে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না শুরু করেছেন। এটা তাঁকে শোভা পায় না। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে মায়াকান্না করছেন, তা হচ্ছে মাছের মায়ের পুত্রশোকের মতো। উনি আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন।’ হাসানুল হক ইনু আরও বলেন, যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কি না এটা জাতির কাছে বড় প্রশ্ন। গণতন্ত্রকে নির্ভেজাল গতিতে এগিয়ে নিতে হলে হত্যা-খুন, আগুনসন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই। কুষ্টিয়া অফিস