‘খালেদার সমাবেশ সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা ছিল না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে খালেদা জিয়ার মহাসমাবেশ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সরকারের কোনো নিষেধাজ্ঞা ছিল না। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।বিএনপি অভিযোগ করেছে, সরকারের নিষেধাজ্ঞার কারণে সমাবেশ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়নি। এ সংক্রান্ত খবর গতকাল একাধিক দৈনিক পত্রিকায় প্রকাশিতও হয়েছে।বিবরণীতে বলা হয়, রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ভাষণ সরকারের নিষেধাজ্ঞার কারণে টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে না—এমন খবর গতকাল কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। টেলিভিশন চ্যানেলগুলোতে এ সমাবেশ সরাসরি সম্প্রচারে কোনো নিষেধাজ্ঞা নেই।