'খিচুড়ীর কাণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ নিয়ে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে গত সোমবার গভীর রাতে দিনাজপুরের পার্বতীপুরে ‘খিচুড়ী’ নামের একটি সংগঠনের দুই সদস্য আটক হয়েছেন। শামীম ইসলাম (২৪) ও জুয়েল ইসলাম (১৯) নামের এ দুজনকে শহরের ঢাকা মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পয়লা বৈশাখবিরোধী কিছু পোস্টার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে চার দিন করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। সাজাপ্রাপ্ত দুই যুবকের বাড়ি শহরের বাবুপাড়া মহল্লায়। জিজ্ঞাসাবাদে দুজন বলেছেন, তাঁদের সংগঠনে ১২ জন সদস্য আছেন। তাঁরা দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি গড়ে তুলেছেন।