'খুতবায় জঙ্গিবাদেরবিরুদ্ধে বক্তব্যতুলে ধরুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ইসলামের নামে মানুষ হত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় হাছান মাহমুদ এই আহ্বান জানান। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যাকারীরা প্রকৃতপক্ষে ইসলামের গায়ে কালিমা লেপন করছে। এরা মানবতার শত্রু, ইসলামের শত্রু।
সাম্প্রতিক হামলার বিষয়ে হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। বিজ্ঞপ্তি