'খুনি' বলায় ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ‘খুনি’ বলে বক্তব্য দেওয়ায় ফখরুলের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ আওয়ামী মত্স্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম-সিদ্দিক মামলাটি দায়ের করেন।
মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদী নূর-ই-আলম-সিদ্দিকের জবানবন্দি নেন। তবে এ বিষয়ে এখনো কোনো আদেশ দেওয়া হয়নি।
২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তাঁর দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’ বলে মন্তব্য করেন।
মির্জা ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নূর-ই-আলম-সিদ্দিক মামলাটি করেছেন।
আরও জানতে পড়ুন: