‘খেলাপি ঋণের জামিনদারও প্রার্থী হতে পারবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ভবিষ্যতে এমন আইন আসছে, কেবল ঋণখেলাপিরাই নন, খেলাপি ঋণের জামিনদারও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গতকাল মঙ্গলবার দিনাজপুরে ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১২ ও সার্ভার স্টেশন’ সম্পর্কে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ‘কাঞ্চন’ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম আল রাজী। সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাগত বক্তব্য দেন। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনারের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানান।