‘খ্যাপাটে’র হাতে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরবেলা দরজায় নক করলে মা দরজা খুলে দেন। এলাকায় ‘খ্যাপাটে’ লোক হিসেবে পরিচিত ওই ব্যক্তি ঘরে ঢুকেই মায়ের কাছে কিছু টাকা ও একটি মুঠোফোন চান। মা দিতে রাজি না হওয়ায় রান্নাঘর থেকে বঁটি এনে মা ও ছোট বোনের সামনেই এলোপাতাড়ি কোপান আট বছর বয়সী স্কুলছাত্র আবু বক্কর ইমনকে। ঘটনাস্থলেই মারা যায় ইমন।ভাইকে বাঁচাতে গিয়ে বঁটির কোপে আহত হয় স্কুলপড়ুয়া ছোট বোন ইভা আক্তার (৭)। সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় এই ঘটনা ঘটে। টুকেরবাজারের ব্যবসায়ী রিয়াজউদ্দিনের সন্তান ইমন ও ইভা টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।খ্যাপাটে লোকটি ওই ঘটনার পর প্রকাশ্যে বঁটি উঁচিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে ধরে তাঁকে পুলিশে সোপর্দ করে। তাঁর নাম কাঁচা মিয়া ওরফে ফকির (৩২)। গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ ফকিরকে খ্যাপাটে প্রকৃতির লোক বলে জানিয়েছে।ঘটনা সম্পর্কে পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, টুকেরবাাজর ইউনিয়নের ঘড়িপুর গ্রামে ব্যবসায়ী রিয়াজউদ্দিনের বাড়ি। একই গ্রামে বসবাস করতেন ফকির। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে রিয়াজের বাড়ির দরজায় নক করেন ফকির। এ সময় ফকির অনেকটা বিবস্ত্র অবস্থায় ছিলেন। দরজা খোলার পরপরই ইমনের মা রীনা বেগমের কাছে তিনি কিছু টাকা ও ব্যবহূত মুঠোফোন দেওয়ার আবদার করেন। সকালবেলা এমন আবদারে রীনা ক্ষুব্ধ হয়ে ফকিরকে ঘর থেকে বের হয়ে যেতে বলায় খেপে যান ফকির। তিনি রীনাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে রান্নাঘরে ছুটে যান। সেখান থেকে বঁটি এনে ইমনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ভাইকে বাঁচাতে ইভা এগিয়ে গেলে তাকে বঁটি দিয়ে মাথায় আঘাত করে ফকির ঘর থেকে বের হয়ে যান।চিৎ কার ও শোরগোল শুনে শেষ দিকে ঘটনা প্রত্যক্ষকারী কয়েকজন গ্রামবাসী জানান, রিয়াজউদ্দিন তখন তাঁদের পুরোনো বাড়িতে ছিলেন। ফকির যখন বঁটি দিয়ে আক্রমণ করেন, তখন রীনা ঘর থেকে বের হয়ে চিৎ কার করে প্রতিবেশীদের কাছে তাঁদের বাঁচানোর আকুতি করেন। এই সুযোগে ফকির ঘর থেকে বের হয়ে যান।খবর পেয়ে গ্রামবাসী ফকিরকে ধাওয়া করে। এ সময় ফকির রক্তমাখা বঁটি উঁচিয়ে গ্রামবাসীর ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন। একপর্যায়ে অর্ধশতাধিক লোক জড়ো হয়ে ফকিরকে ঘিরে পুলিশে খবর দেয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে ফকিরকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বঁটি উদ্ধার করে ঘটনার আলামত হিসেবে তা জব্দ করেছে পুলিশ।পুলিশ সকালেই ঘর থেকে ইমনের মরদেহ উদ্ধার করে। তার মাথায়, ঘাড়ে, গলায় ও পিঠে বঁটির একাধিক কোপের চিহ্ন দেখা গেছে। ইভার মাথার একাংশে বঁটির কোপের চিহ্ন রয়েছে। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শয্যাপাশে থাকা ইভার নানি সারা বানু জানান, ঘটনার আকস্মিকতায় ইভা অস্বাভাবিক আচরণ করছে। সে প্রায়ই চিৎ কার করে ‘ভাইরে বাঁচাও...’ বলে আর্তনাদ করছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থতলার ৯ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎ সক জানিয়েছেন, তার শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত প্রকট। তাকে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।রিয়াজউদ্দিন জানান, ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী পুরোনো বাড়িতে ছিলেন। ইমন টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ইভাও একই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন সবার বড় ও ইভা মেজ সন্তান। ভোরবেলা হওয়ায় আশপাশ এলাকার মানুষ ঘুম থেকে ওঠার প্রস্তুতির সময়ই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ফকিরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে এত বড় ঘটনা সংঘটিত হওয়া এবং পরে খুনির আচরণ দেখে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে ফকির এলাকায় মানসিকভাবে কিছুটা খ্যাপাটে হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন। তবে খুনের কথা স্বীকার করেছেন। ফকিরের আচার-আচরণসহ সাবির্ক বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’গ্রামবাসী সূত্রে জানা গেছে, ফকির ঘড়িপুরের পার্শ্ববর্তী সুজাতপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে সুজাতপুরে বসবাস করলেও ঘড়িপুর এলাকায় তিনি বেশি থাকতেন। ঘটনার আগের দিন ফকির তাঁর স্ত্রীকে নিয়ে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি যান। গতকাল ভোরে সেখান থেকে ফিরে ভোরবেলা রিয়াজউদ্দিনের বাড়িতে গেলে ওই ঘটনা ঘটে।