প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের (খ ইউনিট) ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসন গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে। দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের পর জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার ও আগামী রোববার হরতাল ডাকায় এই ভর্তি পরীক্ষা হবে কি না, তা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।