'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৬ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পাস করেছেন পাঁচ হাজার ১২৮ জন। পাসের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন এক হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী। বিভিন্ন কারণে ৮২ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট আসনসংখ্যা দুই হাজার ২৯৬। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে এবং রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। খুদে বার্তার জন্য মুঠোফোনের খুদে বার্তা অপশনে গিয়ে DU (স্পেস) KHA (স্পেস) পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সদরুল আমিন এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।