‘খ’ ইউনিটের সাক্ষাৎ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাক্ষাৎকার আজ শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল।কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন প্রথম আলোকে বলেন, ভর্তির ক্ষেত্রে নম্বরের শর্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সাক্ষাৎকারের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারের সময় জানানো হবে।