প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির সাক্ষাৎকার অনিবার্য কারণে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার থেকে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাক্ষাৎকারের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।