ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানপর্যায়ের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ-সংক্রান্ত শর্তারোপ বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রিট আবেদনকারীদের আইনজীবী ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট খ ও ঘ ইউনিটে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের শর্তারোপ-সংক্রান্ত শর্তারোপ বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে আলিম শিক্ষার্থীদের ১০টি বিভাগে ভর্তিতে আইনগত বাধা নেই। ১০টি বিভাগ হচ্ছে—ইংরেজি, বাংলা, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, স্বাস্থ্য অর্থনীতি ও উন্নয়ন অধ্যয়ন।