'খ' তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতিল করা ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (যে সম্পত্তি সরকারের হাতে নেই) দাবিদারের আবেদনের সময় তিন মাস বাড়ল। এখন ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। সর্বশেষ সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর ছিল শেষ সময়।
আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারের আবেদনের সময় সংক্রান্ত দুটি পরিপত্র জারি করা হয়েছে। এগুলো ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.minland.gov.bd/notices <http://www. minland. gov. bd/notices>) পাওয়া যাবে। ‘খ’ তফসিলভুক্ত ভূমির দাবিদার প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করতে হবে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।