'গঠনমূলক রাজনৈতিক সংলাপে সন্ত্রাসবাদ মোকাবিলা সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, শক্তিশালী প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর মধ্যে গঠনমূলক রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব। আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাঘ সংরক্ষণ বিষয়ক এক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যারা শত্রু তারা বাংলাদেশের শত্রু হয়েছে আবির্ভূত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে যেসব শান্তিপূর্ণ গণতান্ত্রিক অভিব্যক্তির প্রকাশ দেখা গেছে তার প্রশংসাও করেন তিনি।
বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাপারে বার্নিকাটের মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যে গোষ্ঠী বাংলাদেশকে টার্গেট করছে, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশকেও টার্গেট করছে। বাংলাদেশের গণতন্ত্র, এর সহনশীলতা এবং শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের যে ঐতিহ্য, তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্ত রক্ষাকবচ।
আরেক প্রশ্নের জবাবে বার্নিকাট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ওই লড়াইয়ে পাশে থাকবে।