‘গণ-আন্দোলনের মাধ্যমেই টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতে হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘গণ-আন্দোলনের মাধ্যমেই টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতে হবে। ভারত একতরফাভাবে অভিন্ন নদীতে এই বাঁধ দিতে পারে না। এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’সুনামগঞ্জ পৌরসভার সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ। বিষয়ের ওপর মতামত দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ, বাসদের সিলেট জেলা সভাপতি উজ্জ্বল রায়, শিক্ষক ইকবাল কাগজী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এনাম আহমেদ, সংস্কৃতিকর্মী চৈতালি চক্রবর্তী, ছাত্রনেতা সালেহীন চৌধুরী, বাসদের নেতা সুলেমান আহমদ, মিজানুর রহমান প্রমুখ।