‘গণজাগরণ শুরুর আগেই ইলিয়াসকে ফিরিয়ে দিন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির তিনটি সাংগঠনিক কমিটি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের শাহজালাল উপশহরে ইলিয়াস আলীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর বিএনপির সাংগঠনিক কমিটির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘সিলেটবাসীর স্বার্থ নিয়ে আন্দোলন করায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাঁর ফিরে আসার অপেক্ষায় এখন গোটা সিলেটবাসী। তাঁকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে সিলেটে গণজাগরণ শুরু হবে। তাই গণজাগরণ শুরুর আগেই ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন।’বিএনপি নেতা এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়।