'গণতন্ত্র বন্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে আজ গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্ধী’। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেছেন। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ কাজী মো. আনোয়ার হোসেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। স্মরণসভায় উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সাত্তার ও সৈয়দ এ কে এম একরামুজ্জামান এবং জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা।