'গণতন্ত্র রক্ষা দিবস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালন এবং ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা হয়। পরে শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কায়কোবাদ চত্বর হয়ে থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতা-কর্মীরা।