প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব বাধা-বিপত্তি উপেক্ষা করে দলীয় নেতা-কর্মীদের ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, চলমান আন্দোলনে ১৮-দলীয় জোটের বিজয় সুনিশ্চিত। জনগণের সঙ্গে যুদ্ধ করে অতীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না। নোমান আরও বলেন, সরকার বিএনপি-আতঙ্ক রোগে ভুগছে। ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় জনস্রোত ঠেকাতে সরকার অঘোষিত অবরোধ পালন করছে। দমন-পীড়ন ও গণগ্রেপ্তার করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের গণ-আন্দোলন বন্ধ করার ক্ষমতা এই সরকারের নেই।