'গণতন্ত্রের দুরবস্থার জন্য শিক্ষাব্যবস্থাই দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বিপর্যস্ত। জনশিক্ষার অবস্থা শোচনীয়। গণতন্ত্রের এই বিপর্যয়ের জন্য কোনো একটি দল বা সরকার দায়ী নয়। সবাই দায়ী এবং গোটা রাজনৈতিক ব্যবস্থাই এর জন্য দায়ী।
‘শিক্ষা ও গণতন্ত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা জেসমিন চৌধুরী ট্রাস্টি বোর্ড ও আধুনিক ভাষা ইনস্টিটিউট গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে ২৩তম বারের মতো এ বক্তৃতার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘উচ্চশিক্ষিত হওয়ার পর আমাদের জনবিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজে বের করা প্রয়োজন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।