'গণমাধ্যম কেন্দ্র' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্যবহারের জন্য স্থাপিত ‘গণমাধ্যম কেন্দ্র’ চালু হয়েছে গতকাল মঙ্গলবার। তথ্য অধিদপ্তর ভবনসংলগ্ন এই কেন্দ্র উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, অচিরেই কেন্দ্রটিতে টেলিভিশন, ইন্টারনেটসহ কম্পিউটার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে। তথ্যমন্ত্রী বলেন, সরকার সমালোচনায় বিব্রত হয় না, কিন্তু মিথ্যাচারে গণতন্ত্র বিপদগ্রস্ত হয়। সে কারণেই সাংবাদিকদের সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তথ্য অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। l নিজস্ব প্রতিবেদক|