'গণমাধ্যম নীতিমালা' বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রণীত নতুন ‘গণমাধ্যম নীতিমালা’ অবিলম্বে বাতিল করা উচিত। এ নীতিমালা গণমাধ্যমের ওপর ক্রমবর্ধমান সেন্সরশিপ আরোপ ও ফৌজদারি দণ্ড চাপানোর আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত বুধবার তার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ রকমই আশঙ্কা ব্যক্ত করে বাংলাদেশ সরকারের প্রতি নীতিমালা বাতিলের ওই অনুরোধ জানায়। প্রতিবেদনে সংগঠনটি দাতাদের উদ্দেশেও বলেছে, বাংলাদেশ সরকারকে তাদের স্পষ্ট করে দেওয়া উচিত, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা গ্রহণযোগ্য নয়।
নিউইয়র্কভিত্তিক সংগঠন এইচআরডব্লিউর ভাষ্য, গত ৬ আগস্ট সরকারি গেজেট আকারে প্রকাশিত সম্প্রচার নীতিমালার ভাষা (শব্দগুচ্ছ) মাত্রাতিরিক্ত বিস্তৃত (ব্যাখ্যামূলক) এবং তা যথাযথভাবে সংজ্ঞায়িত নয়। দৃশ্যত এর লক্ষ্য, সমালোচনামূলক প্রতিবেদন কাটছাঁট করা।