‘গণমাধ্যম বিকাশের প্রতিবন্ধক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রস্তাবিত অনলাইন নীতিমালা ইন্টারনেটভিত্তিক গণমাধ্যম বিকাশে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। ‘গণমাধ্যম বিকাশে অনলাইন সাংবাদিকতা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম নিউজ বিএনএন ডটকম এর আয়োজন করে। সেমিনারে ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, আধুনিক সমাজে অনলাইন সাংবাদিকতার প্রভাব অনেক বেশি। সেমিনারে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সরদার ফরিদ আহমদ প্রমুখ।