‘গণমাধ্যম যেন শোষক শ্রেণীর তল্পিবাহক না হয়’
কলোবাজারি আর অবৈধ ব্যবসার উদ্দেশ্য হাসিলের জন্য গণমাধ্যমকে ব্যবহার করা যাবে না। গণমাধ্যম হতে পারবে না শোষক শ্রেণীর তল্পিবাহক। গণমাধ্যম গেয়ে যাবে শুধু মানুষেরই জয়গান। সাংবাদিকতা জগতের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি একে বদলে দেওয়ার আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।বিভাগটি গতকাল রোববার ‘গণমাধ্যম গণমানুষের জন্য’ স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে নবীনবরণ, পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্য উপস্থাপন আর আলোচনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিভাগীয় চেয়ারপারসন গীতি আরা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।আলোচনা সভায় আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সেই প্রয়োজন পূরণ করার কিছুটা চেষ্টা করছে।করপোরেট ব্যবসায়ীদের মুখপত্র পত্রিকাগুলোর কবল থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম যাতে গণমানুষের জন্য হয়, সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।