'গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচক মনজুরুল আহসান বুলবুলের হাতে উপহার তুলে দিচ্ছেন উপাচার্য এম ওমর রহমান। ছবি: প্রথম আলো
আলোচক মনজুরুল আহসান বুলবুলের হাতে উপহার তুলে দিচ্ছেন উপাচার্য এম ওমর রহমান। ছবি: প্রথম আলো

স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা গণতন্ত্রের রক্ষাকবচ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে হলে দেশে সাংবাদিকতার স্বাধীনতার ঐতিহ্য ধরে রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দরকার।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যমের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় বেসরকারি একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনজুরুল আহসান বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন। কিন্তু গণমাধ্যমের আরও স্বাধীনতা নিশ্চিত করতে হলে অনেক বাধা অতিক্রম করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওমর রহমান বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারক ও বাহক হলেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। বসনিয়ার সমস্যা থেকে রোহিঙ্গা সংকট—সব জায়গাতেই সাংবাদিকেরা অগ্রণী ভূমিকা পালন করছেন।

আলোচনা সভায় আইইউবির সহ–উপাচার্য অধ্যাপক মিলান পাগন, ডিন মাহবুব আলম এবং মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।