‘গতি একটি নেশা, এ নেশা পরিহার করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়ক ও যানজটমুক্ত রাজধানীর দাবিতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে গতকাল বুধবার ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’ রোড সেফ ক্যাম্পেইন করেছেন আরিফুল ইসলাম।নীলফামারী শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী বাজারের অদূরে রাস্তার দুই ধারে হলুদ ফেস্টুুন—তাতে লেখা আছে, ‘দেখেশুনে রাস্তা চলুন’, ‘মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন’, ‘গতি একটি নেশা’, ‘এ নেশা পরিহার করুন’—এমনি নানা স্লোগান। সেখানে গতিনিরোধকের সামনে দাঁড়িয়ে এমন নানা স্লোগানের স্টিকার চালকদের হাতে তুলে দিচ্ছেন হলুদ টি-শার্ট পরিহিত আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম (২৫) নওগাঁর আত্রাই উপজেলার চর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, ‘২০১১ সালের ৪ জুন তেঁতুলিয়া থেকে “ক্যাম্পেইন ফর রোড সেফ” শুরু করেছেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে নীলফামারীতে এসেছেন আরিফুল।’ ২০০৯ সালে আরিফুল ঢাকার শাহবাগে প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ শপথের ব্যানারে লিখেছিলেন, ‘আমি বদলে গেছি, তোমরা সবাই বদলে যাও।’ আরিফ বলেন, ‘আমার ওই অঙ্গীকার বাস্তবায়নে আমি রাস্তায় নেমেছি।’