'গরুর বিদেশ নির্ভরতা কাটানোর উদ্যোগ আসছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরুর বিদেশ-নির্ভরতা কাটানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণ চন্দ্র চন্দ এ কথা জানান। তিনি বলেন, ‘এবারের কোরবানিতে ভারত থেকে গরু আসেনি এবং আমরাও আনিনি। আমাদের দেশের খামারিরাই শতভাগ চাহিদা পূরণ করেছে। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, এবারের মতো আগামী বছরগুলোতে কোরবানি হাটে নিজস্ব গবাদিপশু দিয়ে চাহিদা পূরণ করা হবে।