‘গাছ দেখা, গাছ চেনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুপল্লবের আয়োজনে আগামীকাল শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে অষ্টম ‘গাছ দেখা, গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, কথা সাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, পাখি পর্যবেক্ষক ও গবেষক শরীফ খান এবং নিসর্গী মোকারম হোসেন। আগ্রহী প্রকৃতিপ্রেমীদের যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-সংলগ্ন ছবির হাটে (চারুকলার সামনে) উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।