‘গাছ লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ময়মনসিংহ ও জামালপুরের বিভিন্ন উপজেলায় গতকাল শনিবার বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে মেলার উদ্বোধন অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘দূষণযুক্ত পরিবেশ থেকে বাঁচতে, ভেজালমুক্ত ফল আহরণ করতে আমাদের সবার উচিত বেশি বেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো। অল্প পুঁজিতে গাছ লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। সবাই মিলে গাছ রোপণ করলে চৌদ্দগ্রামসহ গোটা দেশে সবুজ বিপ্লব ঘটিয়ে দেওয়া সম্ভব।’ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ: সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা বিকাশ বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সকালে কলেজ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করে এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কুমিল্লার সামাজিক বন বিভাগ এ মেলার আয়োজন করে। পরে ইউএনও মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বিশ্বনাথ (সিলেট): পুরান বাজারে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সোনামণি চাকমা। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): মেলার উদ্বোধন করেন সাংসদ আবদুছ ছাত্তার। মেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ সমেঞ্চলনকক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা হয়।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। এ সময় চিফ হুইপ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিনা মূল্যে এক হাজার ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভা হয়।