'গুড় পুকুর মেলা'র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় ওই মেলার উদ্বোধন করেন। পৌরসভার মেয়র মেয়র এম এ জলিল জানান, শহীদ আবদুর রাজ্জাক পার্কের পুরো জায়গাজুড়ে থাকছে বিভিন্ন পসরার ৮০টি স্টল। এ মেলা চলবে ১৫ দিন ধরে। হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উপলক্ষে পুরাতন পঞ্জিকা অনুযায়ী বাংলা সনের শেষ ভাদ্রে অনুষ্ঠিত হয় এ মেলা। তবে এবার নতুন পঞ্জিকা অনুযায়ী গতকাল মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা বসে পৌরসভার পলাশপোল গুড় পুকুরের পাড়ে। গুড় পুকুরের নামানুসারে মেলার নামকরণ হয় গুড় পুকুরের মেলা।