‘গুম-খুনের রাজনীতির জবাব জনগণ দেবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুম-খুনের রাজনীতির ফল কখনো ভালো হয় না। জনগণ সঠিক সময়ে কঠিনভাবেই গুম-খুনের রাজনীতির জবাব দেবে।’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে গতকাল রোববার বিকেলে সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল চারটায় জেলা ও নগর বিএনপি বিক্ষোভ মিছিল করে নগরের চৌহাট্টা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন বক্তব্য দেন। সমাবেশে বক্তারা ‘গুম-খুনের রাজনীতির জবাব জনগণ দেবে’—এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিলেটের কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকার তাঁকে খুঁজে বের করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ইলিয়াস আলীর পক্ষে আন্দোলন করায় বিশ্বনাথসহ সিলেটের মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে।সমাবেশ থেকে বিশ্বনাথের বিএনপির নেতা মোজাহীদ আলী, জালাল উদ্দিন, কবির হোসেনসহ কারাবন্দী ইউপি চেয়ারম্যানসহ সবার মুক্তি দাবি করা হয়।