‘গুম-খুনের রাজনীতির জবাব জনগণ দেবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গুম-খুনের রাজনীতির ফল কখনো ভালো হয় না। জনগণ সঠিক সময়ে কঠিনভাবেই গুম-খুনের রাজনীতির জবাব দেবে।’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে গতকাল রোববার বিকেলে সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল চারটায় জেলা ও নগর বিএনপি বিক্ষোভ মিছিল করে নগরের চৌহাট্টা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন বক্তব্য দেন। সমাবেশে বিশ্বনাথের বিএনপির নেতা মোজাহীদ আলী, জালাল উদ্দিন, কবির হোসেনসহ কারাবন্দী ইউপি চেয়ারম্যানসহ সবার মুক্তি দাবি করা হয়।