'গুম' ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় দুই মাস আগে করা মামলার এজাহারে ‘গুম’ হিসেবে উল্লিখিত এক ব্যক্তিকে গত সোমবার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম জহুরুল ইসলাম (২৫)। তিনি পীরগাছার শুকানপুকুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
ব্রিফিংয়ে জানানো হয়, জহুরুলকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে গুম করেছে বলে তাঁর বাবা মোজাম্মেল রংপুরের আদালতে গত ২১ জুলাই মামলা করেন। গত সোমবার বিকেলে তাঁকে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন। আজ বুধবার ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত ২০ মার্চ জহুরুল পীরগাছার কামদেব কালীগঞ্জ গ্রামে তাঁর শ্বশুর আবু বক্করের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন।