‘গুম’ হওয়া ব্যক্তি তিন বছর পর আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘গুম’ হওয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুলবুল মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে গুম করার অভিযোগ তুলে মামলা করেন তাঁর বড় ভাই। প্রায় তিন বছর পর গত বুধবার তাঁকে আটক করা হয়।বুলবুলের বাড়ি উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের নিলাম্বরখিলা আতকাপাড়া গ্রামে।পুলিশ জানায়, জমিজমা ও মামলা নিয়ে একই গ্রামের সবুজ মিয়া ও জসিম উদ্দিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ অবস্থায় সবুজ তাঁর ছোট ভাই বুলবুলকে অপহরণ ও গুমের অভিযোগ এনে গত বছর প্রতিপক্ষ জসিমের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এ অবস্থায় গত মঙ্গলবার বুলবুল সিলেট থেকে এলাকায় ফিরে পাশের চাপুরী গ্রামের তাঁর ভগ্নিপতি বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।