'গুম' হওয়া ৪ ছাত্র নেতার পরিবারের পাশে খোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী থেকে ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়া ছাত্রদলের চারজন নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা। তিনি গুম হওয়া নেতাদের সন্ধান বা ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেলে বংশালে ছাত্রদলের চার নেতার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সাদেক হোসেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই চার নেতা হলেন বংশাল থানা ছাত্রদলের সভাপতি মো. সোহেল, ৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. জহির, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন ও ছাত্রদলের নেতা মো. চঞ্চল। গত বছরের ২ ডিসেম্বর শাহবাগ থেকে তাঁরা গুম বা নিখোঁজ হন বলে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তি।