‘গেরিলা’ পুরস্কৃত হওয়ায় তথ্যমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র গেরিলা পুরস্কৃত হওয়ায় পরিচালক, প্রযোজক ও শিল্পী-কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু যে ছবি বানিয়েছেন এবং তা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। সে সঙ্গে ভবিষ্যতেও নাসির উদ্দীন ইউসুফ আমাদের ভালো ছবি উপহার দেবেন, এমন প্রত্যাশাই করি।’