'গোলচত্বর চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে একটি গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে সেতুর দক্ষিণ প্রান্তের অ্যাপ্রোচ সড়কে এ মানববন্ধন করা হয়। মো. খোকন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা গোলাম সারওয়ার, সাবেক সভাপতি ইকবাল কামাল প্রমুখ। বক্তারা বলেন, সেতুর দক্ষিণ প্রান্তের সড়ক এলাকার আশপাশে খোজারখলা এলাকায় পাঁচ সহস্রাধিক লোকের বসবাস। সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের লোকজনের যাতায়াতের পথও সেতুর দক্ষিণ প্রান্ত। এ অবস্থায় সেতু চালু হলে মানুষের যাতায়াত দুর্ঘটনামুক্ত করতে গোলচত্বরের কোনো বিকল্প নেই।