'গোল্লাছুট সেরা গল্প' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো গল্প লিখি’ প্রতিযোগিতায় বিজয়ী খুদে লেখকদের গল্প নিয়ে ‘গোল্লাছুট সেরা গল্প’ নামের বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। গতকাল বইয়ের ৩৫ গল্পকারের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় কিশোর সিরিজ তিন গোয়েন্দার লেখক রকিব হাসান l ছবি: প্রথম আলো
‘এসো গল্প লিখি’ প্রতিযোগিতায় বিজয়ী খুদে লেখকদের গল্প নিয়ে ‘গোল্লাছুট সেরা গল্প’ নামের বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। গতকাল বইয়ের ৩৫ গল্পকারের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় কিশোর সিরিজ তিন গোয়েন্দার লেখক রকিব হাসান l ছবি: প্রথম আলো

‘এসো গল্প লিখি’ প্রতিযোগিতায় বিজয়ী খুদে লেখকদের গল্প নিয়ে গোল্লাছুট সেরা গল্প নামের বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। ৩৫ জন খুদে লেখকের গল্প জায়গা পেয়েছে বইটিতে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রথম আলো আয়োজিত বর্ণমেলার মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের ৩৫ গল্পকারকে পুরস্কার তুলে দেন জনপ্রিয় কিশোর সিরিজ তিন গোয়েন্দার লেখক রকিব হাসান। এর মধ্যে সেরা তিন গল্পকারের প্রত্যেককে প্রথমার পক্ষ থেকে দেওয়া হয় ১২ হাজার টাকার বই।
রকিব হাসান বলেন, এত অল্প বয়সে বইয়ে লেখা ছাপা হওয়া অসাধারণ ব্যাপার। কয়েক বছর আগেও মনে হতো এই প্রজন্মের লেখক খুব কম হবে। কিন্তু এখন এত খুদে লেখক দেখে মনে হচ্ছে এই প্রজন্ম জেগে উঠবে। এদের মধ্য থেকে অসংখ্য বড় বড়
লেখক তৈরি হবে। বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে।
পুরস্কার পাওয়া সেরা তিন গল্পকার হলো আবরার লাবিব, আনিকা তাহসিন ও নাজমুল ইসলাম। গোল্লাছুট ‘এসো গল্প লিখি’ আয়োজন শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। হাজারো গল্প জমা পড়ে। প্রতি মাসের শেষ শুক্রবার গোল্লাছুটে এসব গল্প ছাপা হয়।
গোল্লাছুট সেরা গল্প বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনীতে। বইটি অমর একুশে গ্রন্থমেলায় প্রথমার স্টলেও পাওয়া যাচ্ছে।