'গোপন বৈঠক' থেকে জামায়াত-শিবিরের ২২ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকা থেকে জামায়াত, শিবির ও বিএনপির ২২ নেতা-কর্মীকে আটক করেছে বলে পুলিশ দাবি করেছে। আজ সোমবার রাতে গোপন বৈঠকের সময় তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলো ডটকমের কাছে আটকের খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ রাতে গোপন খবরের ভিত্তিতে মিরপুর ন্যাশনাল হাইস্কুলে অভিযান চালানো হয়। এ সময় ২২ জনকে আটক করা হয়। তাঁরা সবাই জামায়াত, শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে তাঁদের শনাক্ত করার কাজ চলছে বলেও পুলিশ জানায়।