'গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হোন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যাস ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হোন’—গ্রাহকসহ সর্বসাধারণের প্রতি এ আহ্বান জালালাবাদ গ্যাস ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষের। গতকাল শনিবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের যৌথ উদ্যোগে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে রিকাবিবাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মতিয়ার রহমান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) অতুল চন্দ্র রায় ও জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. মাহবুব আলম বক্তব্য দেন।