'গ্যাসের দাম বাড়িয়ে রাজস্ব বাড়ানো অযৌক্তিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্যাসের দাম বাড়িয়ে রাজস্ব বাড়ানো অযৌক্তিক, এতে জনজীবনে বিপর্যয় নেমে আসবে। গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর নামে সরকার জনগণের সঙ্গে তামাশা করেছে। এতেই বোঝা যাচ্ছে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। ক্ষমতার লোভে বেহুঁশ হয়ে সরকার এ পদক্ষেপ নিয়েছে।