'গ্যাস' দিদার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড ফেনী আঞ্চলিক কার্যালয়ের আওয়ামী ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ওরফে ‘গ্যাস’ দিদারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে র্যা ব। গত বৃহস্পতিবার বিকেলে অস্ত্র, মাদকসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করার পর গতকাল শুক্রবার সকালে ফেনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যা ব জানায়, প্রভাব খাটিয়ে গত দুই বছরে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর, লালপুর, শর্শদী, মোহাম্মদ আলী বাজার, বগইড়, কাশিমপুর, শহরের মাস্টারপাড়া, সহদেবপুর, রামপুর, পূর্ব সোনাপুর, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগর, দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় অন্তত ৩০ হাজার ফুট গ্যাসলাইন অবৈধভাবে স্থাপন করেন মহিউদ্দিন। অবৈধ সংযোগ প্রদান করে তাঁর নেতৃত্বে একটি চক্র বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ কারণে স্থানীয়ভাবে তিনি ‘গ্যাস’ দিদার নামে পরিচিত।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, র্যা বের মামলায় মহিউদ্দিনকে ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। র্যা বের করা দুটি মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ফেনী থানায় আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।