'গ্রহণযোগ্য হয়নি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রিবার্ষিক সম্মেলনে গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদ আলী, নারীনেত্রী নূরজাহান বেগম প্রমুখ। বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের ওপর দায় চাপাতে চাচ্ছে। এ নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি।