'গ্রামের চিকিৎসকদের শহরে নিয়োগ দেওয়া যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে কর্মরত চিকিৎসকদের প্রেষণে জেলা সদরে নিয়োগ দেওয়া যাবে না। গ্রামে দুই থেকে তিন বছর কাজ করা চিকিৎসকদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহামঞ্চদ নাসিম গতকাল শুক্রবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক মোহামঞ্চদ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী ছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এবং স্থানীয় তিনজন সাংসদ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস অভিযোগ করেন, গ্রামপর্যায়ের চিকিৎসকেরা স্বাচিপের সুপারিশে জেলা সদরে প্রেষণে নিযুক্ত আছেন। ফলে গ্রামের রোগীরা চিকিৎসা পাচ্ছেন না।
সাংসদের অভিযোগের জবাব দিতে গিয়ে মোহামঞ্চদ নাসিম বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর কোনো চিকিৎসকের বদলির নথিতে সই করিনি। আগামী দুই থেকে তিন বছর করব না। যে যেখানে আছেন, থাকবেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর সুবিধাজনক স্থানে বদলি ও পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে।’