'গ্রেপ্তার ও হয়রানি করে আন্দোলন স্তব্ধ করা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থানীয় ও জাতীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি করে জনতার আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা।
গতকাল বৃহস্পতিবার সকালে জিয়া পরিষদ এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তাঁরা।
শহীদ জিয়া স্মৃতি সংসদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী।