‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে পুনর্ভর্তি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ২০ ডিসেম্বর পুনর্ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর প্রথমবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।পুনর্ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৩৭ হাজার ৯৭৩ জন। এর মধ্যে ২৫ হাজার ৭৪৮ জন পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৩৯৬ জন (১৩.১৯ শতাংশ)। সর্বমোট ২০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ মেধা স্কোর হচ্ছে ১৭৭.৯২ এবং ১২০ নম্বরের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে ৯৭.৯২।ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) এবং ‘গ’ ইউনিটের ওয়েবসাইটে (http://gaunit.univdhaka.edu) দেখা যাবে। এ ছাড়া মুঠোফোনে (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) ফল জানতে চাইলে মেসেজ অপশনে গিয়ে উট GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।‘গ’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক সহ-উপাচার্য হারুন-অর রশীদ বলেন, ‘আমরা ধারণা করছি, প্রথমবার যেসব শিক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছিল, তাদের অধিকাংশ এবারো ভালো ফল করেছে।’