প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে প্রথম বর্ষ বিবিএ শ্রেণীতে ভর্তি পরীক্ষা কাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।পরীক্ষার আসনবিন্যাস ‘গ’ ইউনিটের ওয়েবসাইটে (http://gaunit.univdhaka.edu) পাওয়া যাবে। এ ছাড়া সেলফোনে (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) আসনের অবস্থান জানতে চাইলে মেসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক রিসিভার নিয়ে প্রবেশ করা যাবে না।