'ঘুষ ছাড়া চাকরি চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবিতে গতকাল বুধবার সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। তারে দাবি, ‘ঘুষ ছাড়া চাকরি চাই’। স্মারকলিপি দেওয়ার সময় জেলা যুব ইউনিয়নের সহসভাপতি মোহিত লাল ধর, সাধারণ সম্পাদক বি এইচ আবির, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সবার ভাষ্য, চাকরি পাওয়ার ক্ষেত্রে নানা বিড়ম্বনা এবং ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সবার আগে প্রশাসনকেই সোচ্চার হতে হবে।