‘ঘুষ নয়, বকশিশ নিই মাত্র’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলা ডাকঘরে মুঠোফোনে টাকা আদান-প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে পাঠানো টাকা ছাড় করাতে গ্রাহককে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের সিরাজ উদ্দিন জানান, তাঁর এক আত্মীয়ের পাঠানো ১০ হাজার টাকা ছাড় করাতে উপজেলা ডাকঘরের মুঠোফোন পরিচালনাকারী দেলোয়ার হোসেন গত বৃহস্পতিবার ১০০ টাকা ঘুষ নিয়েছেন। মুঠোফোন পরিচালনাকারী দেলোয়ার হোসেন বলেন, ‘ঘুষ নয়, চা-নাশতার জন্য মাঝে মাঝে বকশিশ নিই মাত্র।’উপজেলা পোস্টমাস্টার আ. ছাত্তার বলেন, ‘দেলোয়ারকেকোনো প্রকার অনিয়ম না করার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।’